মলয় দে নদিয়া :-নদীয়ার শান্তিপুর শহরের দেশবন্ধু কলোনী এলাকার সুপ্রিয়া সরকার দীর্ঘদিন যাবত রাস্তায় আশ্রিত। সামাজিক সংগঠন নবজাগরণ অন্য আর এ ধরনের সকলের সাথে তাকেও নিয়মিত আহার দেন। কিন্তু সকলের অলক্ষে গতকাল তার পা ভেঙ্গে যায় কোনো এক অজানা দুর্ঘটনায় । তবে ওই এলাকার কেউ বা কারা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সামনে নিয়ে আসে। কিন্তু, যে ধরনের চোট লাগে তাতে, জেনারেল হাসপাতালে অপারেশন করা সম্ভব নয় জেনে, নবজাগরণের সদস্যরা যোগাযোগ করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর সাথে। তিনি নিজে সরাসরি উপস্থিত হয়ে, শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করিয়ে, বিনামূল্যে অস্ত্র প্রচার করার ব্যবস্থা করেন। অস্ত্র প্রচার সফল হয়েছে হওয়ার পর, আজ অনেকটাই সুস্থ রয়েছেন ওই মহিলা।

