বিদেশের মাটিতে বাঙালি রসনাতৃপ্তির নতুন ঠিকানা

মৌমিতা দেবনাথ,
বিদেশের মাটিতে বাঙালি রসনাতৃপ্তির নতুন ঠিকানা
পৃথিবীর প্রতিটি দেশেই বাঙালিরা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আর বাঙালি যেখানে জমিয়ে ভুরিভোজ সেখানে। লন্ডনের মাটিতে চৌরঙ্গী। না এটি মধ্য কলকাতার চৌরঙ্গী নয় খাস কলকাতার মতন ই লন্ডনের চৌরঙ্গী। এক সপ্তাহ যাবত লন্ডনের মাটিতে চৌরঙ্গী পালন করছে তাদের প্রথম বর্ষপূর্তি। ভাপা ভেটকি থেকে চিংড়ির পাতুরি ইলিশ কষা মাংস পোলাও লোভনীয় সব খাবারের সম্ভারে লন্ডনের মাটিতে বাঙালির নতুন ঠিকানা এই চৌরঙ্গী। এ যেন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বাঙালি সাদ ও সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন। স্পেশালিটি রেস্তোরাঁ গ্রুপের কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায় এবং ইন্ডিগো এয়ারলাইন্সের প্রাক্তন প্রেসিডেন্ট আদিত্য ঘোষের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বাঙালি খাবারে ভরপুর এই চৌরঙ্গী। তবে শুধুমাত্র বাঙালিরাই নয় এই রেস্তোরাঁর বাঙালি খাবারের স্বাদ চেখে দেখার জন্য হাজির হচ্ছে বিদেশী রাও। আর সেখানেই বাঙালি সংস্কৃতি ও স্বাদের সাথে বিদেশীদের এক অনন্য মেলবন্ধন ঘটছে।