বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে স্কুলের অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে স্কুলের অভিনব উদ্যোগ।স্কুলের বাচ্চাদের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল স্কুলের প্রধান শিক্ষক। যেখানে হাতে কলমে পড়ুয়াদের দেওয়া হল বিজ্ঞান শিক্ষা। প্রজেক্টর এবং দূরবীন লাগিয়ে ছাত্রছাত্রীদের মহাকাশের বিষয়ে বিভিন্ন জিনিস বোঝানো হলো। গ্রহ নক্ষত্র উপগ্রহ সহ মহাকাশ বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হলো। শান্তিপুরের হিমায়তপুরের প্রত্যন্ত গ্রামের এই স্কুলে এমন অভিনব উদ্যোগ নেওয়া হলো স্কুলের তরফে। এই স্কুলের পড়ুয়াদের তাদের অভিভাবকরা নাচ গান আঁকা শেখাতে চাইলেও প্রত্যন্ত গ্রাম হওয়ার কারণে তারা শেখাতে পারেন না। স্কুলেই যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে প্রত্যেকটি ছেলে মেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্কুলে পড়ুয়া আছে মোট ১৫১ জন। এদিন মহাকাশের বিষয়ে ছাত্র-ছাত্রীদের যে শিক্ষা দেওয়া হল তা সত্যি এক অভিনব উদ্যোগ। স্কুলের প্রধান শিক্ষক জানালেন যে পূর্বাদের মধ্যে যাতে আগামী দিনে বিজ্ঞান সচেতনতা গড়ে ওঠে এবং তারা যুক্তি বুদ্ধি দিয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করতে পারে সেই কারণেই তারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন।