বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।
আবার বিজেপি তে ভাঙন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল দলীয় কার্যালয়ে। যোগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংরেজ বাজার ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সহ বিজেপি বিরোধী দলনেতা সাধন মণ্ডল, সত্যরাম মণ্ডল, দুম্পি সাহা, পায়েল সরকার এই ৪জন কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল যোগদান করেন। এই চারজন কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, ইংরেজবাজার ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ তৃণমূলের নেতৃত্বরা।এই বিষয়ে -জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন ইংরেজ বাজার ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সহ বিজেপি বিরোধী দলনেতা সাধন মণ্ডল, সত্যরাম মণ্ডল, দুম্পি সাহা, পায়েল সরকার এই ৪জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি তৃণমূলে। আগামী দিনে উন্নয়ন ও সংগঠনকে মজবুত করার আশ্বাস দেন।তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে । আমরা চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।

