বিজেপি করার কারণে বন্ধ পানীয় জলের পরিষেবা , অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
তীব্র দাবদাহে পুড়ছে গোটা বঙ্গ। বৃষ্টির দেখা নেই আর তার মধ্যেই এক নির্মম ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের তমলুক। বিজেপি করার কারণে এলাকার একটি পরিবারে বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জলের পরিষেবা। ঘটনাটি তমলুকের উত্তর সোনাময়ী গ্রামের সরদার পরিবারের। ওই পরিবারের অভিযোগ তারা বিজেপি সমর্থক হওয়ার কারণে বাড়িতে বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জল। তাদের অভিযোগ শাসকদলের মদতেই এ কাজ করা হয়েছে। তীব্র গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত জলের জন্য ছুটতে হচ্ছে এক কিলোমিটার দূরে। বাড়িতে পানীয় জলের কল থাকলেও সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। এমনকি তাদের প্রাণে মেরে দেওয়ার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরই তাদের পাশে দাঁড়ান বিজেপির প্রতিনিধি দল।

