বিগত ৮ মাস যাবত বেতন বন্ধ নবান্নের অর্থ দপ্তরের কর্মীর, ভুগছেন মানসিক অবসাদে

মৌমিতা দেবনাথ
নবান্নের বিরুদ্ধে বড়সড় অভিযোগ সেখানকার অর্থ দপ্তরে কাজ করা এক কর্মীর।কাজে যাচ্ছেন অথচ বেতন বন্ধ দীর্ঘ আট মাস যাবত। চরম সংকটের মুখে দাঁড়িয়ে নিজের সমস্যার কথা তুলে ধরলেন খরদহের বাসিন্দা রাজশ্রী সেনগুপ্ত। জানা গেছে তিনি ২০১৪ সাল থেকে নবান্নর অর্থ দপ্তরে কর্মরত। করোনা মহামারীর সময় যাতায়াতের অসুবিধা থাকার কারণে বেশ কিছুদিন তিনি কাজে যোগ দিতে পারেননি। তার অভিযোগ গত ৮ মাস যাবত তার বেতন বন্ধ করে রেখেছে নবান্ন। তিনি কাজে যাচ্ছেন অথচ পাচ্ছেন না বেতন, বাড়ির অবস্থা ও তার সেরকম স্বচ্ছল নয় তাই তীব্র সংকটের মুখে মানসিক অবসাদে ভুগছেন তিনি এমনকি তার সহকর্মীদের বিরুদ্ধে তার অভিযোগ সেখানে এতটাই মানসিক অত্যাচার করা হয় যে তার পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, খড়দহ বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত কাজল সিনহা তাঁকে এই চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি কোনরকম রাজনীতি করেন না অথচ তাকে মিটিং মিছিলে যোগদান করার জন্য তা সহকর্মীরা চাপ সৃষ্টি করছে। ঘটনায় তিনি এতটাই ভেঙ্গে পড়েছেন যে তার কাজে যোগ দেওয়ার কোন ইচ্ছা আর নেই। ঘটনায় সড়ব হয়ে বিজেপি সরাসরি আঙুল তুলেছে রাজ্য সরকারের গাফিলতির দিকে।