মৌমিতা দেবনাথ,
ক্ষোভের আগুন জ্বলছে মুর্শিদাবাদে ।বায়রন বিশ্বাস তৃণমূলে যোগদান করতেই ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস কর্মীরা। মুর্শিদাবাদে পোড়ানো হলো বায়রন বিশ্বাসের পোস্টার। উল্লেখ্য গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সাগরদিঘী নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস। দোসরা মার্চ সাগরদিঘী উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সেখানে তৃণমূলকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস আর তারপর থেকেই রাজনৈতিক চাপানোতোর শুরু হয় , যে তৃণমূলে যোগদান করতে চলেছেন বায়রন। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল তিনি তৃণমূলে যোগদান করতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রীতিমত ক্ষোভে ফুসছে কংগ্রেস কর্মীরা। ধেয়ে আসছে একাধিক কটাক্ষ। সেই ক্ষোভের আচ দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের একাধিক জায়গায়। কোথাও পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে আবার কোথাও আগুনে পোড়ানো হচ্ছে।

