মৌমিতা দেবনাথ
বাধা-বিপত্তিকে দূরে ঠেলে এগিয়ে চলেছেন ফুটবল জাগলার এই কন্যা
হাতের আঙুলে ফুটবল ঘোরানো থেকে শুরু করে বলের উপর দাঁড়িয়ে যোগ ব্যায়াম করা। তার নখ দর্পনে। ফুটবল জাগলিং করে ইতিমধ্যেই ঝুলিতে এসেছে অনেক প্রশংসা পুরস্কার। মনে অদম্য ইচ্ছা এবং সাহসিকতার জোরে সমস্ত বাধা-বিপত্তিকে টপকে এগিয়ে চলেছেন। উত্তর ২৪ পরগনার গুমা নেতাজি নগরের বাসিন্দা বছর ১৭ র মন্দিরা মন্ডল। বাবা রংমিস্ত্রি আর রেল লাইনের পাশে মায়ের ছোট্ট একটি চায়ের দোকান। বহু কষ্টে মেয়ের প্রতিভার জোরে কোচ সুব্রত রায়ের কাছে সে প্রশিক্ষণ নিচ্ছে। তার স্বপ্ন বড় জাগলার হয়ে বাবা মায়ের পাশে দাঁড়ানো। বর্তমানে এসে গুমা নজরুল বালিকা বিদ্যালয়ে পড়াশুনা করছে। তার প্রতিভা দেখে যেমন প্রশংসায় পঞ্চমুখ সকলে । মন্দিরার মা জানালেন শত কষ্টের মধ্যেও সে মেয়েকে বড় করছেন এবং তার স্বপ্নকে বাস্তবায়িত করছেন। আর মন্দিরা চায় যাতে সে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে।

