মলয় দে নদীয়া :- নিজের বসতবাড়ি বেঁচে লোন শোধ দেওয়ার পরে ব্যাঙ্কের থেকে No dues সার্টিফিকেট মিললেও এখনও সমন আসছে টাকা পরিশোধের! হয়রানির শিকার লোন গ্রাহক ।
অভিযোগ , গত ১৮/১০/২০০৮ সালে একটি ব্যবসা করার জন্য নদিয়া শান্তিপুর এলাহাবাদ ব্যাঙ্কের থেকে ৩০০০০০ টাকা লোন নিয়েছিলেন নদিয়ার ফুলিয়ার বাসিন্দা উত্তম বসাক ।
পেশায় উত্তম বাবু একজন তাঁতি , তাঁতের কাজ ভালো না যাওয়ায় তিনি একটি ব্যবসা করার জন্য লোন নিয়েছিলেন । কিন্তু সেই লোনের কিছু টাকা পরিশোধ দিলেও বাকি থাকে বেশি পরিমান টাকাই । তিনি বাকি অর্থ পরিশোধ না দিতে পারায় একটি সমঝোতার জন্য ডাকা হয়। সেই ব্যাঙ্কের শাখা ব্যবস্থাপক এবং রিকভারি সেলের প্রতিনিধির উপস্থিতির সিদ্ধান্ত অনুযায়ী ১০০০০০ টাকা দিয়ে ব্যাঙ্কের সাথে সমস্ত লোনের টাকা থেকে মুক্তি পায় ব্যাংক রিকভারি সেল থেকে এবং তাকে NO DUES সার্টিফিকেট ও দেওয়া হয় ব্যাংকেরই শাখা অফিস থেকে ।
কিছু দিন যাবার পর আবার সেই লোন পরিশোধের জন্য একটি সমন আসে এবং তাকে কৃষ্ণনগর জেলা আদালতে ডাকা হয় কিন্তু শারিরিক অসুস্থতার কারণে তিনি সেখানে পৌছাতে পারেনি । কিন্তু পরবর্তিতে তিনি সেই চিঠি এবং NO DUES সার্টিফিকেট দেখালে ব্যাঙ্কের থেকে জানানো হয় এটি নকল সার্টিফিকেট ।এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবেনা ।
আজ আবার তার কাছে চিঠি আসে এবং তাতে লেখা আছে লোন পরিশোধ না করায় তাকে আজ আবার রাণাঘাট আদালতে ডেকে পাঠানো হয়েছে ।
টাকা পরিষোধ করার পরও কেন এমন চিঠি বারবার আসছে! এবং ব্যাংক কর্তৃপক্ষ প্রদেয় সার্টিফিকেট জাল হলে তার দায়ভার কি গ্রাহকের! এমনই নানান প্রশ্ন তুলে তাকে হয়রানির বিরুদ্ধে , কোর্টের দ্বারস্থ হলেন ওই গ্রাহক!

