বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করতেন তিন বন্ধু! কঠোর পরিশ্রমের ফলে শুভ উদ্বোধন করলেন পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার,খুশি এলাকায়

একসময় বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করে রিপোর্ট দিতেন তিন বন্ধু।তাদের কোনো স্থায়ী ল্যাব না থাকায় চরম সমস্যায় পড়তেন তারা।তাদের স্বপ্ন ছিল মানুষের সেবায় পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খোলার।দীর্ঘদিনের
কঠোর পরিশ্রমের ফলে সেই তিন বন্ধুর উদ্যোগে রবিবার হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ মোড়ে জীবন সেবা নামে এক অতি উন্নত মানের পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোধন করেন।এদিন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিশিষ্ট সমাজসেবক বুলবুল খান ও জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী।
জানা যায়,এলাকায় কোন উন্নত মানের পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার না থাকার কারণে এলাকার মানুষকে রক্ত পরীক্ষার জন্য ৭ থেকে ১৪ কিলোমিটার দূরে যেতে হতো হরিশ্চন্দ্রপুর ও চাঁচল এলাকায়।এতে চরম সমস্যায় পড়তেন মানুষজন। গ্রাম্য এলাকায়
হাতের কাছে অতি উন্নত মানের জীবন সেবা পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পেয়ে খুশি এলাকার মানুষজন।
জীবন সেবা পলি ক্লিনিকের এক কর্নধার তারিকুজ রহমান জানান,এখানে অতি উন্নতমানের যন্ত্র দিয়ে রক্ত,কফ ও মূত্র পরীক্ষা করা হবে। এছাড়াও নিয়মিত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা বসবেন।পরবর্তীকালে এক্স রে ও ইউ এস জি পরিসেবা চালু করার ইচ্ছে রয়েছে তাদের।