বাড়ি থেকে নিখোঁজ বৃদ্ধা । চাঞ্চল্য এলাকা জুড়ে।
বাড়ির থেকে বের হতেই প্রায় তিন সপ্তাহ থেকে নিখোঁজ জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কালিতলা রোডের বাসিন্দা 65বছর বয়সী সপ্না দেবি সিং ।বিষয়টি কোতয়ালী থানায় ও জানিয়েছেন নিখোঁজ বয়স্ক মহিলার মেয়ে সুনীতা সিং।পারিবারিক কোন ধরনের অশান্তি ও হয়নাই বলে জানিয়েছেন নিখোঁজ মহিলার মেয়ে।তবে শহর থেকে এই ভাবে বয়স্ক মহিলা নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যর পরিবেশ তৈরি হয়েছে। এই বিষয়ে স্বপ্না দেবী সিং জানান খুব অভাবে সংসার চলে আমি এক বেসরকারি নার্সিংহোমে কাজ করি যা টাকা পাই তা দিয়ে সংসার চলে আজ থেকে ১৮ দিন আগে মা ঘরে বসে ছিল চা খাওয়ার পর হঠাৎ কোথায় যেন বেরিয়ে গেল প্রচুর খোঁজাখুঁজি করেছি কিন্তু খোঁজ পায়নি বাধ্য হয়ে কোতোয়ালি থানায় জানিয়েছি । যদি কেউ আমার মাকে দেখতে পান তবে 7384421648 এই নাম্বারে খবর দিন।

