বাজারে বেগুনি কমলা হলুদ হরেক রকম ফুলকপি, কিন্তু এগুলো স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী? কি বলছেন বিশেষজ্ঞরা

মৌমিতা দেবনাথ,
বাজারে বেগুনি কমলা হলুদ হরেক রকম ফুলকপি, কিন্তু এগুলো স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী? কি বলছেন বিশেষজ্ঞরা
শীতকাল মানেই বাজারে রকমারি বিভিন্ন রকমের শাকসবজি। কিন্তু বর্তমানে কলকাতার বাজার সহ মফস্বলের বাজারগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে, রংবেরঙের বিভিন্ন রকমের ফুলকপি। বেগুনি কমলা হলুদ সবুজ বিভিন্ন রকমের ফুলকপি। অনেকেই এই ফুলকপি কিনছে আবার অনেকেই ভয় পাচ্ছেন এগুলো খেতে। মানুষের মধ্যে আশঙ্কা দেখা দিচ্ছে এগুলো স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ, ফুলকপি গুলোকে দেখলে মনে হবে যেন কোন রাসায়নিক কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে। কি জানাচ্ছেন এ বিষয়ে বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন এই ফুলকপি গুলো স্বাস্থ্যের পক্ষে একেবারেই নিরাপদ একেবারে প্রাকৃতিক উপায়ে এগুলো চাষ করা। এমনকি এই ফুলকপি গুলো স্বাভাবিক ফুলকপির চেয়েও অনেকটাই গুণমান বেশি। যেমন বাহারি তার রং সেরকমই রকমারি তার নাম যেমন বেগুনি ফুলকপির নাম ভ্যালেন্তিনা, কমলা ফুল কপির নাম ক্যারোতেনা, হলুদ ফুলকপির নাম ব্রকো ফ্লাওয়ার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোন সবজি কেমন হবে তা নির্ভর করে তার চাষের পদ্ধতির ওপর। তাই চাষের পদ্ধতি যদি ঠিক থাকে তবে এই জাতীয় ফুলকপি একেবারেই নিরাপদ স্বাস্থ্যের পক্ষে।