বাংলার মেচা সন্দেশ পেতে চলেছে জি আই তকমা

সাধে গন্ধে অতুলনীয় বাঁকুড়ার বেলিয়াতোড় এর মেচা সন্দেশ। আর এই মেচা সন্দেশিই এবার পেতে চলেছে জি আই তকমা। বাংলার মিষ্টি যে বিশ্ব দরবারে অত্যন্ত প্রসিদ্ধ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কলকাতার রসগোল্লা জয়নগরের মোয়া, শক্তিগড়ের ল্যাংচা আগেই জি আই তকমা পেয়েছে। বাংলা সহ বিশ্বজুড়ে প্রসিদ্ধ এই মেচা সন্দেশ। বাঁকুড়ার বেলিয়াতোড়কেই এই মেচা সন্দেশের জন্মভূমি বলা হয়।বাঁকুড়া, দুর্গাপুর রাজ্য সড়কের ছোট্ট জনপদ জায়গা বেলিয়াতোড়। এখানেরই ১৫ থেকে ২০ টি পরিবার ছয় সাত পুরুষ ধরে বিশেষ ধরনের এই মিষ্টি প্রস্তুত করেন বলে জানা যায়। এলাকার মেচা মহল , নব মেচা মহল সহ ৩০ টি দোকানে এই মিষ্টি পাওয়া যায়।সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সাইন্সে জি আই তকমার আবেদন জানিয়েছেন বেলিয়াতোড়ের মেচা ব্যবসায়ীরা। আর সেই আবেদনের ভিত্তিতেই মেচা সন্দেশের ওপর নজরদারি শুরু করেন বিশেষজ্ঞরা। প্রথম দ্বিতীয় ধাপ পেরিয়ে সর্বশেষ অর্থাৎ তৃতীয় ধাপে এসে মেচা সন্দেশ জিতে নিল জি আই তকমা। এই স্বীকৃতিতে খুশি আমজনতা সহ লাল মাটির দেশ বাঁকুড়ার মানুষও।