বাঁকুড়া সোনামুখীতে কালীপুজোর পরদিন চুরি মায়ের সোনার গয়না

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
বাঁকুড়া সোনামুখীতে কালীপুজোর পরদিন চুরি মায়ের সোনার গয়না
কালী প্রতিমার যাবতীয় সোনার গয়না চুরি গেল বাঁকুড়া সোনামুখীর তিনটি কালীমন্দিরে। কালী পূজার পরের দিনে পুরোহিত মন্দিরে পুজো করতে এসে দেখেন নেই মায়ের সোনার গয়না। পরপর তিনটি কালী মন্দিরে একই ঘটনা ঘটলো। কিন্তু কিভাবে চুরি গেল পরপর তিনটি কালি মূর্তির গয়না তাও আবার সোনার। মন্দির পুরোহিতা জানাচ্ছেন যে কালীপুজোর রাতে সকল মানুষের সমাগম হয় কারণ সোনামুখী র কালীপুজো অত্যন্ত প্রসিদ্ধ তাই দর্শনার্থীদের ভিড় রেগেই থাকে সারা রাত কিন্তু তারা কেউ স্বপ্ন ভাবতে পারেন নিজেকেও মায়ের গয়না চুরি করতে পারে। স্থানীয় থানায় ঘটনাটি জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে কে বা কারা এমন চুরির কাজটি ঘটালো তা নিয়ে এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয়রা জানায় কালীপুজোর রাতে রীতিনীতি মেনে চৌধুরী বাগান কৃষ্ণ বাগানের কালী প্রতিমায় গয়না পরানো হয় সোনা ওর উপর এবং পরদিন ভরে এসেই পুরোহিত মশাই দেখতে পান যে মায়ের গয়না নেই। আপাতত পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।