বর্ষার প্রতীক্ষায় গ্রীষ্মের শেষে কর্মব্যস্ত নৌকা মিস্ত্রিরা

বর্ষার প্রতীক্ষায় গ্রীষ্মের শেষে কর্মব্যস্ত নৌকা মিস্ত্রিরা

মলয় দে নদীয়া:- গ্রীষ্মের প্রায় শেষ দিকে বর্ষার প্রতীক্ষায় থাকা মাঝি-মল্লাদের ব্যস্ততা চূড়ান্ত। নদীবক্ষে মাছ ধরার ডিঙি, কাঠের নৌকা সারিয়ে প্রস্তুত হয়ে থাকেন এ সময়। অন্যদিকে যাত্রীবাহী বা মাল পরিবহনের নৌকাও মেরামতির আদর্শ সময় চলছে এখন। তবে সব কাঠের মিস্ত্রী নৌকার কাজ জানেন না। যারা জানেন তারা মেরামতি থেকে নতুন তৈরি নৌকা তৈরি সবটাই করে থাকেন। তাদের মতে বর্তমানে নতুন নৌকা বানানোর প্রবণতা কমে যাচ্ছে ক্রমশ। শান্তিপুর ভাগীরথী নদীর তীরে এমনই নৌকা মেরামতিতে ব্যস্ত থাকা মিস্ত্রিদের কাছ থেকে শুনে নেব আরো বেশ কিছু কথা।