বন মহোৎসব ২০২২ সারম্বরে পালিত হলো চাকদহের ঘুগিয়া ভুবন মোহিনী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে
মলয় দে নদিয়া:- নদীয়ার চাকদহের ঘুগিয়া ভুবন মোহিনী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বনমহোৎসব ২০২২ পালিত হলো। বন মহোৎসব উপলক্ষে বিদ্যালয়ের ৪৫০ জন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা দের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা গাছ তুলে দেন বিদ্যালয় প্রধান শিক্ষক। বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতার জন্য একটি নাটকও মঞ্চস্থ হয়। নাটকের মাধ্যমে বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়াদের বার্তা দিল বৃক্ষরোপণ এবং পরিবেশকে বাঁচিয়ে রাখতে বৃক্ষের অবদান অপরিসীম। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘোষণা করেন যে সমস্ত ছাত্রছাত্রীরা গাছ বাচাতে পারবে, তাদেরকে আগামী দু’বছর পর বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কারে ভূষিত করা হবে।

