বন্ধের মুখে বাঁকুড়ার ৮৬৫ টি স্কুল, চিন্তায় অভিভাবকরা

মৌমিতা দেবনাথ
বন্ধের মুখে বাঁকুড়ার ৮৬৫ টি স্কুল, চিন্তায় অভিভাবকরা
বন্ধের মুখে বাঁকুড়া জেলার ৮৬৫ টি স্কুল। সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তরের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যেসব স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০ এরও কম সেই সব স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে যার মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল। আর তার মধ্যে বাঁকুড়ার স্কুলের সংখ্যা ৮৬৫ টি। এই জেলার গ্রামে গঞ্জে যে স্কুলগুলো আছে সেখানকার অভিভাবকদের কাছে তাদের বাচ্চাদের জন্য শিক্ষার ভরসা এই স্কুলগুলো ,শিক্ষকরা জানাচ্ছেন বেশিরভাগই খেটে খাওয়া পরিবার হওয়ায় তাদের পক্ষে অন্যত্র নিয়ে গিয়ে ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা সম্ভব নয় তাই তাদের কাছে ভরসা স্কুলগুলো। অভিভাবকরা জানালেন যদি এভাবে স্কুল বন্ধ হয়ে যায় তবে তাদের বাচ্চারা কোথায় যাবেন। দিদির এ কেমন সুরক্ষা। যে স্কুলই বন্ধ হয়ে যাচ্ছে।