নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
বন্ধুর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ,রাতে ঘুমানোর জন্য বন্ধুর বাড়িতে গিয়েছিল। আর সেখানেই গভীর রাতে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হলো। মৃত ওই যুবকের নাম লালটু হাজরা বাড়ি সোনারপুরের কামড়াবাধ এলাকায়। কামড়াবাধ এলাকায় ময়ূখ ভট্টাচার্য নামে এক বন্ধুর বাড়িতে মাঝে মধ্যেই গিয়ে থাকতেন লালটু হাজরা নামে ওই যুবক। ওই বন্ধুর বাড়িতে আরো তিনজন বন্ধু মাঝেমধ্যে গিয়ে থাকতেন কিন্তু এদিন ওই তিন বন্ধুর কেউই বাড়িতে ছিলেন না। রাত সোয়া বারোটা নাগাদ বিশ্বজিৎ সরকার নামে আরো এক বন্ধুর সাথে কথা হয় লালটুর। তিনি জানান, তিনি রাত দুটোর সময় যখন বাড়িতে ফেরেন তখনি দেখতে পান ঘরের মধ্যে রক্তাক্ত ওই যুবকের দেহ লুটিয়ে পড়ে আছে। তার বুকে গুলিবিদ্ধ ছিল এবং সাথে হাত এবং বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্নও পাওয়া গেছে। পরিবারের অভিযোগ বন্ধুদের মধ্যেই কেউ তাকে খুন করেছে।পরিবার পুলিশের কাছে খুনে জড়িত তার বন্ধুদের গ্রেফতারের দাবী জানিয়েছে।ছেলের এমন অকাল মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

