নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
বন্দে ভারত এক্সপ্রেসে ‘বন্দে মাতারাম’ গানের সুরে বাঁশি বাজালেন যুবক,দক্ষিণ ভারতের প্রথম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস যে ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১১ ই নভেম্বর। আর এই বন্দে ভারত এক্সপ্রেস এ এক যুবক তার সুরেলা বাশির জাদুতে মুগ্ধ করলেন সকলকে। এই ট্রেনের বগিতে বন্দেমাতারাম গানে বাঁশি বাজালেন যুবক। যা দেখে মুগ্ধ সকলে। আই আর এস এস অফিসার অনন্ত রুপানগরী টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে যে ট্রেনের কামরায় অদ্ভুত বাশির জাদুতে সকলকে মাত করেছেন ওই ছেলেটি। ছেলেটি বেঙ্গালুরুবাসী এক পড়ুয়া। দেখুন সেই ভিডিও কত সুন্দর এক মনে একনিষ্ঠভাবে বন্দেমাতারাম বাজিয়ে চলেছেন এবং সকলে মনোযোগ সহকারে সেই বাঁশির জাদু শুনছেন। ভিডিওটি প্রকাশ পাওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে বাঁশির সুর সুনে সকলে প্রশংসায় পঞ্চমুখ ওই ছাত্রের।

