মলয় দে নদীয়া :- গরমে সাপের উপদ্রপ থাকলেও
বর্ষার শুরুতেই, দেখা মিলছে সাপের বাচ্চা।
নদীয়ার শান্তিপুর মাতালগড় এলাকায় সোমনাথ দাসের সুতোর গোডাউনে কাল থেকে কর্মীরা লক্ষ্য করেন দুই একটি চন্দ্রবোড়া সাপের বাচ্চা। এরপর আজ সকালে আরো একটি দেখার পর বনদপ্তরে খবর দেন তারা।
বনদপ্তরের দুই প্রতিনিধি এসে দীর্ঘ এক ঘন্টা তল্লাশি চালিয়ে, একের পর এক মোট বারোটি বাচ্চা উদ্ধার করেন তারা। অত্যন্ত অপরিষ্কার ওই গোডাউনে সমস্ত সুতো সরিয়ে তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি মায়ের হদিস।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অতীতে কখনো সাপ লক্ষ্য করা যায়নি তাই গুরুত্ব দেওয়া হয়েছিলো না তবে এবার থেকে তারা সচেতন থাকবেন পরিষ্কার রাখবেন কারখানা।
অন্যদিকে বনদপ্তরের পক্ষ থেকে বলা হয় সাপের এই বারটি বাচ্চাকে তারা নিয়ে যাবেন বাহাদুরপুর পলাশগাছি অফিসে, সেখানেই তাদের উপযুক্ত নিরাপদ বাসস্থান হিসেবে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

