বনগায় তৈরি হবে উড়ালপুল, দীর্ঘদিনের যানজটের সমস্যা মিটবে শহরবাসীর

মৌমিতা দেবনাথ,
বনগায় তৈরি হবে উড়ালপুল, দীর্ঘদিনের যানজটের সমস্যা মিটবে শহরবাসীর
বহুদিন যাবত যানজটের সমস্যায় ভুগছিল শহরবাসী। এবার হতে চলেছে সেই সমস্যার সমাধান। বনগায় তৈরি হবে উড়ালপুল। ৩৫৬ টি গাছ কাটা হবে উড়ালপুল তৈরির জন্য। বিপুল পরিমাণ গাছ কেটে উড়ালপুল তৈরির বিষয়টি আইনি জটিলতায় আটকে ছিল অবশেষে সেই সমস্যার সুরাহা হলো। ৩৫৬ টি গাছ কাটার বদলে লাগাতে হবে ১৫০০ টি গাছ। বনগাঁর ওই এলাকায় দীর্ঘদিন যাবত ব্যাপক যানজটের সমস্যায় ভুগছিল নিত্য যাত্রীরা। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি শহরবাসী। বনগাঁ জাতীয় সড়কে দীর্ঘদিন যাবত উড়াল তৈরির কাজটি আটকে ছিল। আইনি জটিলতায় পড়েছিল গোটা বিষয়টি। অবশেষে আদালতের নির্দেশ এসেছে যে যত পরিমাণ গাছ কাটা হবে ঠিক তার দ্বিগুণ পরিমাণ গাছ লাগাতে হবে