নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
বনগায় উদ্ধার ৭০ টি লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ, গ্রেফতার দম্পতি
দীর্ঘদিন ধরেই বনগাঁর ধরমপুর বাজারে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ বাড়িতে রেখেছিল এক দম্পতি। বনদপ্তর এর কাছে গোপন সূত্রে খবর পৌঁছাতেই তদন্ত অভিযানে নেমে বনগাঁর ধরমপুর বাজারের ওই দম্পতির বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৭০ টি লুপ্তপ্রায় কচ্ছপ । কচ্ছপগুলি উদ্ধার করে রেঞ্জ অফিসের আধিকারিকরা। অফিসারদের অনুমান তারা কচ্ছপগুলোকে বাজারে বিক্রি করার ছক বানাচ্ছিল।এর পরই ওই দম্পতিকে গ্রেফতারও করা হয়। রবিবার রাতে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে বারাসাত রথ তলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন তল্লাশি অভিযানে তিল কাছিমসহ যে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে তা আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। কচ্ছপ স্বীকার করা আইনত নিষিদ্ধ কিন্তু তার সত্বেও রাজ্যের বহু জায়গায় বেআইনিভাবে এবং চোরাই পথে এর ব্যবসা অনবরত হয়ে চলেছে। যার বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বিলুপ্তপ্রায় ঐ কচ্ছপগুলোকে বাড়িতে রাখার অপরাধে গ্রেফতার করা হয় ওই দম্পতিকে। গ্রেফতার হওয়া ঐ দম্পতিকে এদিন বনগাঁ আদালতে তোলা হয়। ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ যে তারা কচ্ছপগুলোকে বাজারে বিক্রির ছক কষছিল।

