বছর শেষে কি মুখোমুখি হতে চলেছেন মোদি- মমতা?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বছর শেষে কি মুখোমুখি হতে চলেছেন মোদি- মমতা? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।
সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আট ঘাট বেঁধে ময়দানে নেমেছেন শাসক দল এবং বিরোধী পক্ষেরা। রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে যে বছর শেষেই কি মুখোমুখি হতে চলেছেন মোদি মমতা? আগামী ৩০শে ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিসর বৈঠকে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে কি বছর শেষেই মুখোমুখি দুই মহারথী। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় জনসভা করেছিলেন তবে কি এবার পঞ্চায়েত নির্বাচনের আগেও রাজ্যের জনসভা করবেন মোদি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে মোদির স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেস আগামী ৩০ শে ডিসেম্বর থেকে চালু হতে চলেছে।আর ঐদিনই নাকি প্রধানমন্ত্রী বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধন করবেন। তবে প্রধানমন্ত্রীর এই রাজ্য সম্পর্কে ঘিরে একদিকে যেমন চলছে রাজনৈতিক চাপানোতোর অন্যদিকে বিজেপি শিবির বেশ উজ্জীবিত এই সফরকে নিয়ে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কোন কোন জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন তা এখনো জানা যায়নি। তবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখোমুখি বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। আধা ওই বৈঠক হবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।