বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

মৌমিতা দেবনাথ
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের
ফের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামল অঙ্গনওয়ারী কর্মীরা। বিগত কয়েক মাস যাবত বন্ধ আইসিডিএস কর্মীদের বেতন। যার ফলে বাঁকুড়ার দুই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০০র বেশি অঙ্গনওয়াড়ি কর্মীরা দুটি সিডিপিও অফিস ঘিরে বিক্ষোভ দেখাল। তাদের অভিযোগ দীর্ঘ তিন মাস যাবত তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। জ্বালানি তেল থেকে শুরু করে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। যার ফলে সংসার চালানো দায় হয়ে পড়ছে। বেজায় সমস্যার মুখে এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের দাবি অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে।