বউ ছেড়ে চলে যাওয়ার শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের

বউ ছেড়ে চলে যাওয়ার শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের

নিজের স্ত্রী তাকে ছেড়ে চলে যায় প্রায় চার বছর আগে আর সেই কষ্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ঘোড়াঘাটার বাগডোব অঞ্চলের বছর ২৬ এর যুবক শুভঙ্কর সরকার। একটি পুত্র সন্তানও রয়েছে ওই যুবকের। গত ছয় মাস হল তাই স্ত্রী অন্য কারো সাথে চলে যায়, তার শালা জানায় এরপরই গতকাল রাতে প্রচন্ড মদ্যপ অবস্থায় সে বাড়িতে ঝামেলা করে। এবং এলাকার মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়। বউয়ের শোকে রাতেই হয়তো সে এই কাজ করেছে। সকালে প্রত্যেকে খবর পেয়ে গিয়ে দেখে রাস্তার পাশের একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে ওই যুবক। বাসিন্দারা জানায় পুজোর আগে সে চেষ্টা করেছিল তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য এবং তখনি জানতে পারে অন্য কারো সাথে চলে গেছে তার স্ত্রী। সেই শোকেই হয়তো এমন কাজ করেছে ওই যুবক। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় থানার পুলিশ এবং তার পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ