ফের ‘বোমার আঁতুড় ঘর’ বাসন্তীতে উদ্ধার তাজা বোমা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ফের ‘বোমার আঁতুড় ঘর’ বাসন্তীতে উদ্ধার তাজা বোমা।আবারো একবার পঞ্চায়েত নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনা জেলায় বাসন্তী থানার আমঝাড়া অঞ্চল থেকে বুধবার সকাল নাগাদ একটি ব্যাগের মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। একটি মাঠের পাশ থেকে দশটি বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চলীয় ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বাসন্তীকে বোমার আতুর ঘর বলা হয়। সামনেই আসছে পঞ্চায়েত ভোট আর ভোটের আগেই উদ্ধার তাজা বোমা। এ নিয়ে বেশ আদমকে গোটা এলাকা কারণ বেশ কিছুদিন আগেই এখান থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই ফের একবার উদ্ধার বোমা। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে তাজা বোমা এলো কোথা থেকে। এলাকার এসডিপিও জানালেন যে মাঝেমধ্যে এরকম বোমা উদ্ধার বেশ আতঙ্কের বিষয়। প্রশাসনকে তিনি অনুরোধ জানালেন যে বিষয়টি খতিয়ে দেখার জন্য।