ফের বিদ্যুতের বিল মেটাতে গিয়ে অনলাইন প্রতারণার শিকার শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

ফের বিদ্যুতের বিল মেটাতে গিয়ে অনলাইন প্রতারণার শিকার শিক্ষিকা,ফের আরো একবার অনলাইন প্রতারণার ফাঁদে পড়লেন এক শিক্ষিকা। তার ব্যাংক থেকে গায়েব হল ৯৯ হাজার ৫১০ টাকা। এদিন ওই শিক্ষিকার ফোনে হঠাৎ ই ইলেকট্রিক অফিস থেকে ফোন আসে যে বিল পেমেন্ট না করলে তার লাইন বিচ্যুত করে দেওয়া সেই অনুযায়ী। ওই শিক্ষিকা পরদিন সকালে অফিসে ফোন করেন, সেখান থেকে তাকে বলা হয় এনি ডেস্ক নামে একটি অ্যাপ ডাউনলোড করার জন্য, আর অ্যাপটি ডাউনলোড করা মাত্রই তার ফোনে পেটিএম অ্যামাজন সহ বিভিন্ন অ্যাপ থেকে মানে ট্রানজাকশনের ওটিপি ঢুকতে শুরু করে। তৎক্ষণাৎ তিনি ব্যাংকে ফোন করলে তার অ্যাকাউন্টটি শেষ করে দেওয়া হয়। এরপর তিনি ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করেন। নিত্যদিন অনলাইন প্রতারণার ফাঁদে পড়ছে বহু মানুষ। কিছুদিন আগেই ইছাপুরের এক বাসিন্দা এভাবে প্রতারণার ফাঁদে পড়ে তার অ্যাকাউন্ট থেকে রাতারাতি গায়েব হয়েছিল এক লক্ষ টাকা। সেই রেশ কাটতে না কাটতেই আবারো এক নতুন প্রতারণার ফাঁদ।