ফের নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক তেরো বছর (১৩) বয়সী বালকের।

নবদ্বীপে ফের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক তেরো বছর বয়সী বালক।
জানা যায় এদিন সকালে ঘটনাটি ঘটে নবদ্বীপ শহরের পোড়াঘাট নামক গঙ্গার ঘাটে।
সেখানেই স্নান করতে গিয়ে তলিয়ে যায় তেরো বছর বয়সী বাদল বিশ্বাস, নামে এক বালক,
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্যোগ মোকাবেলা দপ্তরের টিম ও নবদ্বীপ থানার পুলিশ, কিছু সময়,খোঁজার পর তলিয়ে যাওয়া বালককে উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।
আজ তার দেহটি ময়না তদন্তের জন্য শক্তি নগর হাসপাতালে পাঠালো পুলিশ।
পরিবার সুত্রে আরও জানা যায় মৃত যুবক বাদল বিশ্বাস, বাবা বাবুল বিশ্বাস, পেশায় ব্যাবসায়ী, তাদের বাড়ি নদীয়ার চাকদহ বিষ্ণুপুর এলাকায়, পরিবারের কিছু সদস্যরা মিলে এদিন মায়াপুর, নবদ্বীপ ঘুরতে আসে, ও এই গঙ্গার ঘাটে স্নান করতে আসে, সেখানেই ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা,
পরিবারের তরতাজা ছোট্ট বাদলের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না পরিবারের সকলে,
সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।