মৌমিতা দেবনাথ
ফের কি লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম?
মধ্যবিত্ত বাঙালির রবিবার মানেই পাতে চাই জমিয়ে রান্না করা মুরগির মাংস। কিন্তু সেই মাংস কিনতে গিয়ে এখন কার্যত নাভিশ্বাস উঠছে বাঙালির। নিত্যদিন বেড়ে যাওয়া মাংসের দাম শুনে এখন বাঙালির কপালে চিন্তার ভাঁজ, তবে কি? প্রয়োজনীয় প্রোটিন টুকুও এবার পড়বে না পাতে। আজ কলকাতায় গোটা মুরগির পাইকারি দাম ১৬০ টাকা কেজি। গত এক মাসে প্রায় ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। তবে কি ফের আরো একবার লাফিয়ে বাড়তে চলেছে রাজ্যের বিভিন্ন বাজারে মুরগির মাংসের দাম? বিক্রেতারা জানালেন যোগান কম থাকাতেই নাকি দাম বেড়ে চলেছে। কিন্তু বিয়ে বাড়ির মরসুম তার সাথে আর মাত্র কয়েকদিন পরেই পহেলা বৈশাখ , এই সময় মাংসের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। উৎসব এর আগে মুরগির মাংসের দাম নিয়ন্ত্রণে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

