ফের কত দাম বাড়ল পেট্রোল ডিজেলের ?

মৌমিতা দেবনাথ
পেট্রোল ডিজেল এমন দুটি মূল্যবান জ্বালানি পদার্থ যেটা ছাড়া জনজীবন অচল। কিন্তু নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে বেশ টান পড়ে। নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্যতেও হেরফের ঘটে।রবিবার আজ ছুটির দিনে দেশের একাধিক শহরে জ্বালানির দরে হেরফের এসেছে। আজ কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। এর পাশাপাশি, দিল্লি মুম্বাই এবং চেন্নাইতেও পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে।প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়। আর যে কারণেই পেট্রোল ডিজেলের এই মূল্য বৃদ্ধির ঘটে প্রায় নিত্যদিন।