ফুটবল ভলি ক্রিকেট প্লেয়ারদের রক্ত মিলে মিশে একাকার, সবুজ মাঠে লাল রক্তের বন্যা

মলয় দে নদীয়া:- শান্তিপুর শহরের অন্যতম দুই সহোদর ক্রিকেট ক্লাব ইয়ং অ্যাথলেটিক এবং জি এ আই । ১৯ ৬৮ এবং ৭০ সালে স্থাপিত এই দুই ক্লাব একইসাথে একই ছাদের তলায়।
যেখানে রাজনৈতিক দল,সমাজ,স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি পরিবারও ভেঙে টুকরো টুকরো নিউক্লিয়ার হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই দুই ক্লাবের সম্মিলিত প্রচেষ্টা ক্রীড়া জগতে এক দৃষ্টান্ত।
সত্তরের দশকে দাপুটে ফুটবলার প্রদ্যুৎ কুমার বিশ্বাস, তৎকালীন সময়ে কিছু ক্রীড়া প্রেমী মানুষজন নিয়ে গড়েছিলেন ক্লাব ইয়ং অ্যাথলেটিক। জি এ আই স্থাপিত হয়েছিল 68 সালে, পরবর্তীকালে এই দুই ক্লাব মিলে মাঠ মুখী করেছিলেন বহু যুবক যুবতীদের। অ্যান্ড্রয়েড থেকে দূরে রেখে আজও সমানভাবে ফুটবল এবং ক্রিকেট অনুশীলনের মধ্যে দিয়ে গড়ে তুলছেন আগামীর খেলোয়াড়।
তবে সমাজের দায়বদ্ধতা কোন অংশে কম নেই এই দুই ক্লাবের, দীর্ঘদিন যাবৎ রক্তদান থ্যালাসেমিয়া নির্ণয় সহ বিভিন্ন ধরনের কাজ করে আছেন তারা। আগামীতে রয়েছে আরো নানান স্বপ্ন।
আজ রানাঘাট আনুলিয়া ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহ এক প্রতিনিধি দল এসে ৪৮ জন প্লেয়ারের রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। যার মধ্যে মহিলাদের রক্তদানও ছিলো চোখে পড়ার মতন। তবে এই দুই ক্লাব থেকে, খেলার সুবাদে সরকারি বেসরকারি চাকরি পেলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন খুব কম জন। তাই কখনো লটারি কখনো বা সামান্য অনুদান টিকিটের মাধ্যমে আজও খেলা বাঁচিয়ে রাখার আপ্ণরা চেষ্টা করেচলেছেন তারা।