ফলকনুমা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘন কালো ধোঁয়ায়

ফের ট্রেন দুর্ঘটনা। চলন্ত ফলকনুমা এক্সপ্রেসে আগুন।হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের এসি কামরায় আগুন লেগেছে। গলগল করে বের হচ্ছে ধোঁয়া। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নতুন বাংলা নিউজের পর্দায়। জুন মাসের শুরুতেই ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার নির্মম দৃশ্য দেখেছিল গোটা দেশ। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা ঘটলো। সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার মুখেই আগুন লাগে বলে জানা গিয়েছে। যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গিয়েছেন। তবে আতঙ্ক রয়েছে এলাকায়। জানা গেছে সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল তখনই আচমকাই এসি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা।যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরপর তিনটি বগিতে আগুন ধরে যায় বলে জানা যাচ্ছে। দেখুন ভয়াবহ সেই দৃশ্য।