ফটোশুটের সময় কনের কাছে যাওয়াতে ফটোগ্রাফারকে সপাটে চর বরের, দেখুন ভাইরাল ভিডিও

মৌমিতা দেবনাথ
ফটোশুটের সময় কনের কাছে যাওয়াতে ফটোগ্রাফারকে সপাটে চর বরের, দেখুন ভাইরাল ভিডিও
বিয়েতে ফটোগ্রাফারদের ভূমিকা থাকে অনস্বীকার্য। বিয়ের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে কোনরকম কসরত বাকি রাখেন না ফটোগ্রাফার। আর এবার কনের ছবি তুলতে গিয়ে রীতিমতো বরের কাছে মার খেয়ে বসল ফটোগ্রাফার। কনের কাছাকাছি যেতেই সপাটে চর লাগালো পাশে দাঁড়িয়ে থাকা বর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কনে ফটো তুলতে ব্যস্ত পাশে দাঁড়িয়ে আছেন বড় মশাই কিন্তু একি কনের কাছে একটু যেতে না যেতেই পেছন থেকে কষিয়ে ফটোগ্রাফারকে চর। যা দেখে রীতিমত হেসে লুটোপুটি খেলো কনে। বরের সামনে কেউ যদি তার স্ত্রীর কাছাকাছি যায় তবে তো রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু এটি নিছক মজার ছলে বানানো ভিডিও নাকি ঘটনাটি সত্যি ঘটেছে তা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজনেরাও হেসে খুন।