মৌমিতা দেবনাথ
সিঁড়িতেই ঘাপটি মেরে বসে ছিল সাপ আর বাড়ির গৃহবধূ সিঁড়ি দিয়ে নামার সময় তার পায়ে ছোবল বসায় সাপটি তারপর আর কি আস্ত সাপটিকে নিয়ে শটান হাসপাতা হাজির হন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, ধূপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্চনা সরকারের পায়ে একটি সাপ কামড়ায়। যখন ঘটনাটি ঘটে তখন তিনি সিঁড়ি দিয়ে নামছিলেন।এদিকে বাড়িতে সেই সময় তিনি একাই ছিলেন বলে জানিয়েছেন। সাপের কামড় খাওয়া মাত্রই তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে এরপর পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। যে সাপটি কামড়ায় সেই সাপটিকে ধরে প্লাস্টিকে ভোরে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার এমন কাণ্ডে শোরগোল পড়ে যায় গোটা হাসপাতালে। অন্যান্য রোগীরাও বেশ চমকে যায়। এরপর ডাকা হয় সর্প বিশারদদের তারা এসে জানায় যে সাপটি আদতে নির্বিশ এবং গ্রামবাংলায় হামেশাই এমন ধরনের সাপ দেখতে পাওয়া যায়।

