নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রেসক্লাবে চলছে সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি
রাত পোহালেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা দপ্তরে বাগদেবীর আরাধনায় মেতে উঠবে শিক্ষক-শিক্ষিকা সহ পড়ুয়াড়া। তাই এই মুহূর্তে চলছে শেষ লগ্নের প্রস্তুতি পর্ব। জলপাইগুড়ি প্রেসক্লাবেও দেখতে পাওয়া গেল একই দৃশ্য। সরস্বতী পুজোর শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে এই মুহূর্তে। আনা হয়েছে বিশাল সরস্বতী প্রতিমা। বড় ডাকঘরে প্রতি বছর জলপাইগুড়ি প্রেসক্লাব অত্যন্ত জাকযমক পূর্ণভাবে বাগদেবীর আরাধনা করে থাকে। এই বছরও তারা পিছিয়ে নেই। সরস্বতী পূজার দিন সেই উপলক্ষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর সাথে সাথে রয়েছে প্রসাদ বিতরণও। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এ বছর জলপাইগুড়ি প্রেসক্লাবের সরস্বতী পুজো

