প্রেম করে বিয়ে, বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই বাপের বাড়ি চলে গেছে নববধূ

প্রেম করে বিয়ে। বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই বাপের বাড়ি চলে গেছে নববধূ। এই নিয়ে গন্ডগোলের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। জানা গেছে ওই যুবকের নাম রোহিত রাউত। পরিবার সূত্রে জানা যায় প্রায় সাত মাস আগে প্রেম করে মঙ্গলবাড়ীতে বিয়ে করে ওই যুবক। কয়েক সপ্তাহ হল বাপের চলে গেছে নববধূ। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। সেই কারণে এদিন দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।