মৌমিতা দেবনাথ
প্রিয় শিক্ষকের বদলিতে তাকে জড়িয়ে ধরে বিক্ষোভ পড়ুয়াসহ অভিভাবকদের
যেতে নাহি দিব তবু চলে যেতে হয়- এবার কবিতার এই লাইন হুবহু মিলে গেলো বাস্তবে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অন্যত্র বদলির নির্দেশ আসায় তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল স্কুলের ছাত্র-ছাত্রীরা। যেখানে রাজ্যে বর্তমানে বিভিন্ন শিক্ষকদের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ উঠে আসে সেখানে এর দৃশ্য হৃদয় জুড়িয়ে যাওয়া। সত্যি তো ছাত্র শিক্ষকের সম্পর্ক বোধ হয় এরকম হওয়া উচিত শিক্ষক শুধুমাত্র সমাজের গঠন কর্তা নয় তার বাইরেও বাচ্চাদের পড়ানোর খাতিরে তাদের সাথে এক আত্মিকতার সম্পর্ক গড়ে ওঠে শিক্ষকের। আর তাই প্রিয় শিক্ষকের বদলি রুখতে স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জয়গাছি নন্দকুমার ব্লকের জলপাই প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখর ধল গত ২১ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন কিন্তু আচমকাই তার বদলি নির্দেশ আসে অন্যত্র আর তাতেই ক্ষোভ পড়ুয়া সহ অভিভাবকদের। শেষমেষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। অভিভাবকদের দাবি শিক্ষককে অন্যত্র বোধহী করা যাবে না নয়তো তারা তাদের বাচ্চাদের অন্য স্কুলে ভর্তি করিয়ে দেবে। কিন্তু সরকারি নির্দেশের কাছে সকলেরই হাত-পা বাঁধা তাই যেতে তো তাকেই হবেই। এদিন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে স্কুলে সকল ছাত্র-ছাত্রীরা।

