মলয় দে নদীয়া:- আজ রানাঘাট দশ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবস কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।অবকাশ পার্কে ও তটিনিতে সকাল বেলায় ।এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন ।প্রায় শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত ও প্রশাংসাপত্র প্রদান করা হবে । এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায় ।

