প্রসব যন্ত্রণা থেকে এক মহিলা কে রক্ষা করলেন একদল ট্রান্সজেন্ডার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রসব যন্ত্রণা থেকে এক মহিলা কে রক্ষা করলেন একদল ট্রান্সজেন্ডার
তারা ট্রান্সজেন্ডার যাদেরকে প্রতিনিয়ত সমাজ এক কোণে করে দেওয়ার চেষ্টা করে। ট্রেনে বাসে তাদেরকে দেখলেই মুখ ফিরিয়ে নেয় মানুষ। কিন্তু তারাই রক্ষা করবেন এক মহিলার প্রাণ। ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণায় কাতরা ছিলেন এক মহিলা। সে মহিলাকে বাঁচালেন একদল ট্রান্সজেন্ডার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চা প্রসব করেছেন একজন মহিলা। এই সমাজ ভুলে যায় যে তারাও মানুষ তারাই প্রাণ বাঁচালেন এক মহিলার। এই ঘটনা আরো একবার সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্বামী বিবেকানন্দের লেখা সেই লাইনটি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।