নিজস্ব প্রতিদেবন,মৌমিতা দেবনাথ,
প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা।
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল, ৬৯ বছর।মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি।বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে,সম্প্রতি কলকাতায় গলব্লাডার অপারেশন হয় সুব্রতবাবুর। তবে বুধবার সকালেই সুস্থ হয়ে মুর্শিদাবাদ ফিরেছিলেন তিনি। কিন্তু রাত্রিবেলা পুনরায় অসুস্থ বোধ করেন। এরপরই তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তারপর আজ সকাল ১০টা ৪০ নাগাদ মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। রাজ্যের মন্ত্রী আকর্ষিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ওঅনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” রাজ্যের মন্ত্রীর আকর্ষিক মৃত্যুতে নবান্নোর তরফে সমস্ত সরকারি অফিসগুলোতে অর্ধ ছুটি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।

