মালদা,১ জুলাই : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা: বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পালন করলো ইংরেজবাজার পৌরসভা ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় ডা: বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন,
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা: তাপস চক্রবর্তী, চিকিৎসক ডা: ডি সরকার, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সুতপা মুখার্জি, পূজা দাস সহ অন্যান্য চিকিৎসক ও কাউন্সিলররা।
এদিন ইংরেজবাজার পৌরসভা এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে আগত চিকিৎসক ও পুরসভার কাউন্সিলররা বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।

