প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করানোর অভিযোগ অভিভাবকদের

মৌমিতা দেবনাথ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করানোর অভিযোগ অভিভাবকদের
রাজ্যে বন্ধের মুখে একের পর এক প্রাইমারি স্কুল আর যেগুলো আছে সেগুলোর বেশিরভাগ স্কুলগুলোতেই ঠিকমতো পড়াশোনা ও মিড ডে মিল না দেওয়ার অভিযোগ উঠে এসেছে বারংবার। এবার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এ দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার সাগর মাধবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে পড়ুয়ার সংখ্যা মাত্র ২৮ আর শিক্ষক দুইজন অভিভাবকদের অভিযোগ স্কুলে পড়াশোনা একেবারে শিকেয় উঠেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি মোবাইল দেখেন ঘুমিয়ে থাকেন আর ওদিকে বাচ্চারা বাইরে খেলাধুলা করে দিনের পর দিন চলছে এভাবেই। এদিন স্কুলে এসে একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা।