প্রধানমন্ত্রী পদের ভ্যাকেন্সি নেই !
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য , অমর্ত্য সেনের মন্তব্যের পর পাল্টা মন্তব্য ধেয়ে এলো বিজেপি মহল থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী পদের যোগ্যতা নিয়ে বেশ সরগরম রাজনৈতিক মহলে । নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ভারতরত্ন অমর্ত্য সেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ।অমর্ত্য সেন তাঁর বক্তব্যে জানান, মমতার ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। কিন্তু দেখতে হবে, বাংলার মুখ্যমন্ত্রী কী ভাবে বিজেপির বিরুদ্ধে জন অসন্তোষকে কাজে লাগাতে পারেন। মমতা বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশার জায়গাগুলোকে এক ছাতার তলায় এনে ভারতে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে নেতৃত্ব দেবেন।”
মমতা অবশ্য তাঁর সম্পর্কে অমর্ত্যের এই মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি। ” অন্য দিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার বলেন,
এরপরই বিজেপি মহল থেকে আসে প্রতিক্রিয়া । ‘দেশে প্রধানমন্ত্রী পদের জন্য ‘ভেকেন্সি’ নেই” বলে টুইট করেছেন নরেন্দ্র মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা আছে কি না, সরাসরি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে ‘তালিকা অনেক বড়’ বলে মন্তব্য করেন ধর্মেন্দ্র।

