প্রধানমন্ত্রীর আবাস যোজনায় বাড়ি না পাওয়ার অভিযোগে বিডিওর দ্বারস্থ অঞ্চল প্রধান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

প্রধানমন্ত্রীর আবাস যোজনায় বাড়ি না পাওয়ার অভিযোগে বিডিওর দ্বারস্থ অঞ্চল প্রধান,প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও বাড়ি না পাওয়ার অভিযোগে তমলুকের বিডিওর দ্বারস্থ হলেন সেখানকার ১২ টি অঞ্চলের প্রধানরা। তাদের অভিযোগ যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম থাকা সত্ত্বেও কারও ইটের বাড়ি থাকলে বা হাফ পাকা বাড়ি থাকলে তাদের অনেকের নাম কেটে দিচ্ছে তৃণমূলের প্রধানরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সমস্ত মানুষরা গরিব এবং যাদের পাকা বাড়ি নেই তাদের সুবিধার্থেই প্রধানমন্ত্রী আবাস যোজনার পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সেই যোজনার টাকাতেই দোতলা তিনতলা বাড়ি তৈরি হচ্ছে। আবাস যোজনার টাকা পাওয়া গেলেও মেলেনি বাড়ি। সেই অভিযোগ এই তমলুকের বারটি অঞ্চলের প্রধানরা বিডিওর দ্বারস্থ হয়েছে।