প্রজাতন্ত্র দিবসে ২১০ ফুটের ভারতের পতাকা কাঁধে তুলে হাটলেন ১৫০ জন মহিলা

মৌমিতা দেবনাথ,
প্রজাতন্ত্র দিবসে ২১০ ফুটের ভারতের পতাকা কাঁধে তুলে হাটলেন ১৫০ জন মহিলা
২৬ জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পূজা। কার্যত জোড়া উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ। আর প্রজাতন্ত্র দিবসের দিন ২১০ ফুটের পতাকা কাঁধে তুলে নিলেন গ্রামের ১৫০ জন মহিলা। এত বড় বৃহৎ পতাকা তারা কাঁধে তুলে নিয়ে হাঁটলেন। এমন অনন্যসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী গঞ্জের নফরগঞ্জ অঞ্চলের ছোট দিনদারদেহি গ্রামের মহিলারা তিরাঙ্গা কাঁধে নিয়ে হাঁটলেন। এমন সুন্দর দৃশ্য দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়ে ছিল মানুষ। মূলত সরস্বতী পূজার দিন বাগ দেবীর আরাধনায় মেতে ওঠে সকলে কিন্তু এই গ্রামের মহিলারা দেশের জাতীয় পতাকা কাঁধে নিয়ে হাঁটলেন যা সত্যিই প্রশংসনীয়।