পৌরসভা সাফাই কর্মী, ডোম অ্যাম্বুলেন্স চালকরা বসল বিচারকের আসনে, দেখুন কোথায়

মৌমিতা দেবনাথ,
বিচারকের আসনে বসানো হল পৌরসভার সাফাই কর্মী ডোম এম্বুলেন্স চালক সহ প্রান্তিক মানুষেরদের। এমন নজির বিহীন দৃশ্য দেখতে পাওয়া গেল বহরমপুরের লোক আদালতে।কিন্তু আচমকা পৌরসভার সাফাই কর্মী ডোম এবং অ্যাম্বুলেন্স চালকরা কেন বিচারকের আসনে? মুর্শিদাবাদের বহরমপুর জেলার আইনি কর্তৃপক্ষের তরফে এক অভিনব পরিষেবা দেওয়া হল বহরমপুর আদালতে। মূলত সমাজের যারা তথাকথিত সমাজসেবক নন কিন্তু এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে যান অনবরত অর্থাৎ সাফাই কর্মী ডোম এবং প্রান্তিক মানুষেরা তাদেরকে সম্মান জানানোর জন্য একদিনের এই আইনি পরিষেবা দেওয়া হয়েছে। মূলত লোক আদালত থেকে মামলা দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে আইন প্রণয়ন করে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে একদিনের জন্য সাধারণ মানুষের বিচার করলেন সমাজের সাধারণ মানুষরা। বহরমপুর জেলা আদালতের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বহু মানুষ।