জলপাইগুড়ি সায়ন সেন :: পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের নেতৃত্বে শহরে প্লাস্টিক ক্যারী ব্যাগ ব্যবহার না করার বার্তা নিয়ে সচেতনতা মূলক প্রচার।
বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের কদমতলা সহ বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যাবসায়ী এবং সাধারণ নাগরিকদের মধ্যে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারী ব্যাগ ব্যবহার না করার আবেদন জানানো হয়, এর পাশাপাশি যে সব নাগরিক এখনো নিষিদ্ধ প্লাস্টিক ক্যারী ব্যাগ হাতে নিয়ে সামগ্রী কিনছেন তাঁদের কেউ অনুরোধ করা হয় এই জিনিস ব্যবহার না করার জন্য।
এই প্রসঙ্গে চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল জানান, জনগন এবং ব্যাবসায়ীদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এমন প্রচার অভিযান আগামীতেও চলবে।আমরা ভালো সারা পেয়েছি অনেক দোকানদার প্লাস্টিক ব্যাবহার অনেক কমিয়ে দিয়েছে। এই রকম ভাবে যদি আমরা মানুষের সাহায্য পাই তবে আর কয়েক দিনের মধ্যেই জলপাইগুড়ি শহর প্লাস্টিক মুক্ত শহর হিসেবে মানুষের সামনে থাকবে।
বাইট স্বরূপ মন্ডল
অপরদিকে আর একজন ব্যবসায়ী জানান আজকে জলপাইগুড়ি পুরসভার থেকে আমাদের সচেতন করতে এসেছিল আমরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। কোন ক্রেতাকে আমরা প্লাস্টিক দিবোনা এই অঙ্গীকারও করেছি।

