পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ছাড়াও বেশকিছু ইস্যু নিয়ে সি আই টি ইউ র পক্ষ থেকে শান্তিপুর পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ

মলয় দে নদীয়া :- মাসের প্রায় প্রত্যেক সপ্তাহেই নিঃশব্দে বেড়ে চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য! আর তারই কারণে, গন পরিবহন ব্যবস্থা খরচ বেড়েছে অনেকটাই, নিত্য প্রয়োজনীয় জিনিস হোক বা অত্যাবশ্যকীয় পণ্য মূল্যবৃদ্ধির কোপ পড়েছে সবেতেই! একদিকে লকডাউনে কর্মহীন পরিবার অন্যদিকে মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষ নাজেহাল। কেন্দ্র রাজ্যের দোষারোপের মাঝে সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রাণ ওষ্ঠাগত! এভাবেই বর্ণনা করলেন আজ শুক্রবার সকাল 11 টায় শান্তিপুর গোবিন্দপুর পেট্রোল পাম্পে বিক্ষোভরত সি আই টি ইউ র কর্মী-সমর্থকরা। তারা দাবি তুলেছে তন্তুবায় পরিবারে বিদ্যুৎ বিল কমানোর, স্বজনপোষণ ছাড়া 18 উর্ধ্বে সকলের বিনামূল্যে ভ্যাকসিনেশন, এরকমই আরো বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সি আই টি ইউ নদীয়া জেলা কমিটির সদস্য সৌমেন মাহাতো দাবি করেন, আয়কর দিতে হয় না এমন পরিবারের সাড়ে সাত হাজার টাকা করে প্রতি মাসে সহযোগিতা, রাগা প্রকল্পের দুশ দিনের কাজ সুনির্দিষ্ট করতে হবে কর্মহীন পরিবার গুলির মধ্যে। আর এভাবেই চলতে থাকলে আগামী দিন কৃষক এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বড়োসড়ো আন্দোলন সংঘটিত হবে।