পূজোর থিম চন্দ্রযান। সঙ্গে থাকছে চন্দননগরের আলোকসজ্জা

মালদা: পূজোর থিম চন্দ্রযান। সঙ্গে থাকছে চন্দননগরের আলোকসজ্জা। প্রতিবছরের ন্যায় এবছরও মালদা বাসিকে চমক দিতে তার প্রস্তুতি শুরু করেছে মালদা পুড়াটুলি ইয়ং মেনস সোসাইটি। এবারে তাদের পুজো ৭৯ তম বর্ষে পড়ল। সোমবার খুঁটি পূজার মধ্যে দিয়ে কালীপুজোর প্রস্তুতি শুরু করে দিল এই ক্লাব। ঢাক ঢোল এবং পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় খুঁটিপুজো। এই বিষয়ে ক্লাব সম্পাদক উদয় শংকর দাস জানান, প্রতিবছরই তারা মালদা বাসিকে কিছু না কিছু চমক দিয়ে থাকে। আজ খুঁটি পূজার মধ্যে দিয়ে কালী পূজার প্রস্তুতি শুরু হলো। এবছর তাদের পুজোর থিম চন্দ্রযান তিন। তার পাশাপাশি আলোকসজ্জা থাকছে চন্দননগরের। পুজোর কটা দিন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে জানান তিনি।