পুষ্পা সিনেমার কায়দায় ডাব বোঝাই ভ্যান থেকে উদ্ধার তিন কুইন্টাল ৩৬ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পুষ্পা সিনেমার কায়দায় ডাব বোঝাই ভ্যান থেকে উদ্ধার তিন কুইন্টাল ৩৬ কেজি গাঁজা
এবার পুষ্পা সিনেমার একেবারে বাস্তবিক চিত্র দেখল বাঁকুড়া। অবিকল পুষ্পা সিনেমার কায়দায় ডাক বোঝাই পিক আপ ভ্যানের গুপ্ত স্থান থেকে উদ্ধার ৩ কুইন্টাল ৩৬ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া এলাকার খেজুরির তৃপ্তি হোটেলের সামনে। তিন কুইন্টাল ৩৬ কেজি গাঁজা সহ দুইজন আটক করেছে বাঁকুড়া থানার পুলিশ। একেবারে ফিল্মি স্টাইলে একটি পিকআপ ভ্যানের ডাক বোঝাই করে তার নিচে পাচার করা হচ্ছিল গাজা। পিকআপ ভ্যানের গাড়ির মধ্যে সেফটি জায়গা করা হয়েছিল আর সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল গাজা। পুলিশ সূত্রে খবর উড়িষ্যার সম্বলপুর থেকে ধানবাদ যাচ্ছিল ওই গাড়িটি। জানা গেছে ওই গাড়ির মধ্যে একটি সেফটি জায়গা নিয়ে যাওয়া হচ্ছিল গাজা নিয়ে যাওয়ার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তৃপ্তি হোটেলের সামনে পেট্রোল পাম্প থেকে গাড়িটিকে আটক করে আর তারপরেই বিপুল পরিমাণ গাঁজা রেখে চক্ষু চরম গাছ হয়ে গেল পুলিশ অফিসারেরও।